(যশোর: ১৫ অক্টোবর, ২০২০ খ্রি.): নির্বাচনে বিজয়ী হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নবনির্বাচিত কর্মচারী সমিতি। আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে কর্মচারী সমিতির নবনির্বাচিত সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।যবিপ্রবি ক্যাম্পাস থেকে সকালে নবনির্বাচিত কমিটির সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শহীদ সকল সদস্যের রূহের মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনায়ও দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধুর সমাধিসৌধ মসজিদের ইমাম হাফেজ কাজী ইয়াদ আলী।এ সময় যবিপ্রবির নবনির্বাচিত কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সহসভাপতি মো. রুমেল রহমান রনি, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক টুটুল, কোষাধ্যক্ষ অসীম কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান পারভেজ, ধর্ম, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক মো. গোলাম মোস্তফা লাল্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আনোয়ার জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সুমন হোসেন, নির্বাহী সদস্য আসফিকুর রহমান, মো. আরশাদ আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, দপ্তর ও বিভাগের জ্যেষ্ঠ কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার নবনির্বাচিত কমিটির সদস্যরা যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ ও রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে বলেন, এখন আপনারা সকল কর্মচারীর প্রতিনিধি। তাই ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরে নবনির্বাচিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ও যশোর শহরস্থ বকুলতলায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার যবিপ্রবি কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়।
Home
যশোর স্পেশাল সংবাদ বিজ্ঞপ্তি বঙ্গবন্ধুর সমাধিতে যবিপ্রবির নবনির্বািচিত কর্মচারী সমিতির শ্রদ্ধা নিবেদন
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














