মাগুরা প্রতিনিধি ॥ জমির বাধ কাটাকে কেন্দ্র করে মাগুরার সদর উপজেলার ধনপাড়া গ্রামে আজ শনিবার সকালে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হোসেন মন্ডলের ভাই ছালাম মন্ডল জানান, এলাকার রাজনৈতিক আধিপত্য নিয়ে স্থানীয় রাঘবদাইড় ইউনিয়ন আওয়ামীলীগের ৬নং ওয়ার্ড সভাপতি আমিন মন্ডল ও একই ওয়ার্ডে সাধারণ সম্পাদকে আশিক বিশ্বাসের বিরোধ চলে আসছিল। গত বুধবার স্থানীয় বিলের জমিতে বাধ কাটাকে কেন্দ্র করে দু’দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে শনিবার সকালে ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশিক বিশ্বাসের সমর্থকরা সভাপতি আমিন মন্ডল সমর্থকদের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় হোসেন মন্ডল (৭০), সুরোত মন্ডল (৫৫) ও বাকিয়ার রহমানসহ (২৫) কমপক্ষে ১০জন আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে হোসেন মন্ডল ও বাকিয়ারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘাত এড়াতে সেখানে সার্বক্ষণিক পুলিশ টহল রয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













