স্টাফ রিপোর্টার : যশোর শহরের শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকার একদল কিশোর সন্ত্রাসীদের ভয়ে স্থানীয় একটি পরিবার দিশেহারা হয়ে পড়েছে। ইভটিজিং ও হত্যার উদ্দেশ্যে হামলা মামলার আসামী ওই সব টিনএজ সন্ত্রাসীরা জেল থেকে বের হয়ে ফের ওই পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা এক প্রকার জিম্মি জীবন যাপন করছে। প্রায়শ: চিহ্নিত ওই সন্ত্রাসী চক্রের সদস্যরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ওই পরিবারের বাড়ির আশেপাশে অবস্থান নিয়ে বাড়ির বউঝিদের নানা ভাবে উত্যক্ত করছে। পুরুষ সদস্যদের হত্যার ভয় দেখাচ্ছে। তাদের এহেন কর্মকান্ডে গোটা পরিবারের সদস্যরা এক প্রকার জিম্মি হয়ে পড়েছে। তারা আশংকা করছেন যে কোন সময় ওই টিনেজার সন্ত্রাসীদের হাতে পরিবারের সদস্যরা খুন খারাবীর শিকার হতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্টরা পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। এক লিখিত অভিযোগে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে তরফ নওয়াপাড়া গ্রামের আকরাম হোসেনের বাড়িতে তার কয়েকজন আতœীয় বেড়াতে আসে। বেড়ানো শেষে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ওই আতœীয় স্বজন তাদের গ্রামের বাড়ি পালবাড়ি নতুন খয়েরতলা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে তরফ নওয়াপাড়া গ্রামের বিপ্লবের বাড়ির সামনে পৌঁছালে তরফ নওয়াপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মুন্না, আব্দুর রাজ্জাকের ছেলে পাপ্পু, নজরুল ইসলামের ছেলে বিশাল,নারু গোপালের ছেলে বাপ্পী ও সুলতানপুর গ্রামের মনু মিয়ার ছেলে দীপু ওরফে ডেঞ্জার দীপুসহ স্থানীয় একদল উঠতি মাস্তান তাদের পথ রোধ করে। এসব টিনেজার সন্ত্রাসীরা লিটনের স্ত্রী পুর্ণিমা(২২)কে ইভটিজিং শুরু করে। তারা পুর্ণিমার পড়নের শাড়ি ধরেও টানা হেচড়া করে। এ ঘটনায় পুর্ণিমার সাথে থাকা তার স্বামী লিটন, তপু, জানু ও পুর্ণিমার সাথে সন্ত্রাসীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘটনা বেগতিক দেখে সেখানে উপস্থিত স্থানীয়রা প্রাথমিক ভাবে বিষয়টি মীমাংশা করে দিয়ে ওই আতœীয়দের আকরামের বাড়িতে ফেরত পাঠায়। এদিকে এই ঘটনার জের ধরে সন্ত্রাসী মুন্না, পাপ্পু, বিশাল, দীপু, বাপ্পীসহ আরো ৭/৮জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে আকরামের বাড়িতে চড়াও হয়। তারা লিটন, তপু, জানু, পুর্ণিমাসহ সেই মুহুর্তে বাড়িতে উপস্থিত অন্যান্যদের ওপর হামলা চালায় । তাদের হামলায় আকরাম, তার ছেলে সাগর, আকরামের স্ত্রী আছমা, বাড়ির ভাড়াটিয়া আমিনুর আহত হন। সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আকরাম,তপু, পুর্ণিমা, সাগর, আমিনুর ও লিটনকে আঘাত করলে তারা গুরুতর জখম হয়। এখানেই শেষ নয়। সন্ত্রাসীরা আছিয়া বেগম, পুর্ণিমা ও জানু বেগমকে বিবস্ত্র করে শ্লীলতাহানিরও চেষ্টা করে। এক পর্যায়ে গ্রামবাসি খবর পেয়ে এগিয়ে আসলে সন্ত্রাসীরা নানা প্রকারের ভয়ভীতি দেখিয়ে চলে যায়। পর দিন এই ঘটনায় গুরুতর আহত আকরামের ভাই লিয়াকত বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর -৫৪। ধারা১৪৩/৪৪৭/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬ বাংলাদেশ পেনাল কোড। যশোর কোতয়ালী মডেল থানার সাব ইন্সপেক্টর স্বপন কুমার বিশ^াসকে মামলাটির তদন্ত ভার দেওয়া হয়। মামলার আইও এই মামলার কয়েকজন আসামীকে আটক করে জেল হাজতে প্রেরন করেন। কয়েকদিন পরেই আসামীরা জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে এসব আসামীরা মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য মামলার বাদীকে নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। শুধু তাই নয় সম্প্রতি এসব সশস্ত্র আসামীরা আকরামের বাড়িতে উপস্থিত হয়ে তাকে ও তার ছেলে সাগরকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে মামলার খরচ বাবদ নগদ ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছে। আগামী ১৫ দিনের মধ্যে ওই চাঁদা পরিশোধ না করলে পিতা পুত্রকে হত্যার করে লাশ গুম করে দেওয়া হবে বলেও সন্ত্রাসী মুন্না, পাপ্পু ও ডেঞ্জার দীপু হুমকি প্রদান করে। তারা বাড়িতে ঢুকে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে বাড়ির লোকজনকে ভীত সন্ত্রস্ত করে তোলে। বিষয়টি তাৎক্ষনিক মামলার আইও সাব ইন্সপেক্টর স্বপন কুমারকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও আসামীদের অভিভাবকসহ এলাকাবাসীকে এ বিষয়ে সতর্ক করে আসে। কিন্তু পুলিশের ওই অভিযানে আসামীদের টনক নড়েনি। তারা এ সব বিষয়ে থানা পুলিশ করায় চাঁদার হার বাড়িয়ে ৫ লাখ টাকা দাবি করেছে। এদিকে জামিনে মুক্ত হয়ে আসামীদের এহেন কর্মকান্ডে আকরাম হেসেন ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান। তারা আশংকা করছেন এসব সন্ত্রাসীদের হাতে যে কোন সময় তাদের প্রাণ নাশের শংকা দেখা দিয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি যশোরের মাননীয় পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...













