আবুল হাসান – দেবহাটা (সাতক্ষীরা) সংবাদ দাতা : দেবহাটায় অসহায়দের মধ্যে জার্মান রাষ্ট্রদূত ত্রান সামগ্রী বিতরন করেছেন। রবিবার (২৫ অক্টোবর) ২০২০ ইং তারিখ সকাল ৯ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা মিনা ইনকুসিভ সোসাইটি ফর ডেভলপমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে দেবহাটা উপজেলার ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মধ্যে এই ত্রান সামগ্রী বিতরনের উদ্বোধন করেন বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের ডেপুটি চার্জ দ্যা এ্যাফেয়ার্স মিস কনসটানজা জাহরিনজার। উক্ত ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। এসময় সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার মুনীর হোসেনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মিনা নামের এই উন্নয়ন সংস্থাটি গত কয়েকদিন যাবৎ দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের জরিপ করে অসহায় ও গরীব মানুষদের বাছাই করে ১ হাজারেরও বেশী মানুষকে এই ত্রান সামগ্রী বিতরন করে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













