দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। বিকেলে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দশমিনা উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ ১৯৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ,দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন পালোয়ানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক,এ্যাড.ইকবাল মাহমুদ লিটন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, এ্যাড,উত্তম কুমার কর্মকার, আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক, মোঃ জাকির হোসেন ভুট্র, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক,এ্যাড.আজিমুর রাইহান শাহিন,উপজেলা যুবলীগের সহ-সভাপতি, কাজী শাকিল, সাংগঠনিক সম্পাদক জহির খলিফা,যুবলীগ নেতা পাভেল মাহমুদ খান সহ উপজেলা ওয়ার্ড,ইউনিয়ন,উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক,এ্যাড.অরুপ কর্মকার।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














