জসিম উদ্দিন, শার্শা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, দণি-পশ্চিম অঞ্চলের গণমানুষের অভিভাবক জননেতা শেখ হেলাল উদ্দিন এম পি ও স্ত্রী জনাবা রুপা চৌধুরীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠান, খাবার ও মাষ্ক বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিকালে যশোরের গদখালী বাজার ফুল মার্কেটে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা আওয়ামিলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জলিল সরদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গদখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক এবং নবীব নগর মিতালী সংঘের সাধারণ সম্পাদক ও তরুন সমাজ সেবক আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শার কৃতি সন্তান দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান, নাভারণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল হোসেন, গদখালী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রনি আহমেদ, যুবলীগ নেতা সাইফ উদ্দিন, চাঁচড়া শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সহসম্পাদক শাহজালাল, ইউনিয়ন যুবলীগ নেতা শাহীন কবীর, রহিম সরদার, জাতীয় দৈনিক দ্যা ম্যাসেঞ্জারের প্রকাশক সাংবাদিক এনামুল হক মনি, কালের কন্ঠের ঝিকরগাছা প্রতিনিধি এম আর মাসুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে তরুন সমাজ সেবক আলমগীর হোসেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যেন মনোনয়ন পান তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং নির্বাচনী প্রচার লিফলেট এবং জনসচেতনতায় মাষ্ক বিতরণ করেন।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













