সাতক্ষীরা প্রতিনিধি ঃ “মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দূর্বার” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ২০২০-২১ অর্থ বছরে বারি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মুল্যে বীজ, রাসায়নিক সার ও কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে। কৃষি সপ্রসারন অধিদপ্তর সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে রবিবার সকালে সদর উপজেলা কনফারেন্স রুমে প্রান্তিক কৃষকদের মাঝে উক্ত বীজ ও সার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরি, ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলামসহ উপজেলা কৃষি কর্মকর্তাগন। প্রধান অতিথির এমপি রবি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে কৃষিসহ ১১৫টি ক্ষেত্রে প্রণোদনা দিচ্ছেন সরকার। জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের মানুষের কথা ভাবেন বলেই দেশের ৮ লক্ষ গৃহহীন মানুষকে ঘর এবং কৃষকদের মাঝে সার ও বীজসহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছেন। এ সময় সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মুল্যে বীজ ও রাসায়নিক সার এবং ১৫৯০ জন কৃষককে কৃষি প্রনোদনা বিতরণ করা হয়।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













