চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছার পল্লীতে এবার উড়ান্ত ছিনতাইকারীর কবলে এক বৃদ্ধা। সড়কের পাশে নিজ বাড়ির সামনে দাড়িয়ে থাকা অবস্থায় দুই যুবক তার গলার চেইন ছিড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। জানা গেছে, উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের মাদ্রাসা পাড়ার বাসিন্দা বিএনপি নেতা বিএম বাবুল আক্তারের বৃদ্ধা মা আনজুয়ারা বেগম (৬৮) দুপুরের খাবার খেয়ে নিজ বাড়ির সামনে সড়কের পাশে রোদে দাড়িয়ে ছিলেন। এ সময় একটি হাংক ১৫০ সিসি মোটরসাইকেলে হেলমেট পরা দুই যুবক সেখানে মটরসাইকেলের গতিরোধ করে। আশ পাশে তাকিয়ে বৃদ্ধার গলায় থাকা সোনার হার ছিড়ে নিয়ে দ্রুত গতিতে মটরসাইকেল চালিয়ে চলে যায়। বিষয়টি জানাজানি হলে আশপাশের গ্রামে অনেক খোজাখুজি করেও ছিনতাইকারীদের কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃদ্ধার ছেলে বিএম বাবুল আক্তার বলেন, এতোদিন শুনেছি উড়ান্ত ছিনতাইকারী শহরে ছিনতাই করে এখন দেখি তারা গ্রামেও চলে এসেছে। এই অবস্থা হলে গ্রামে কিভাবে মানুষ নিরাপদে থাকবে। বিষয়টি থানা পুলিশকে অবহীত করা হবে বলে জানান।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...













