স্টাফ রিপোর্টার ॥ খাদিজার চোখে এখন শুধুই আঁধার। গত তিনবছর ধরে দৃষ্টিশক্তি ক্ষীণ হতে হতে এখন তা একেবারেই নেই। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়েছে ব্রেইন টিউমারের কারণে তার এই অন্ধত্ব। খাদিজার হতদরিদ্র পরিবারের পক্ষে তার চিকিৎসা করানোর কোনো সামর্থ্য নেই। সন্তানের চিকিৎসার জন্য তাই দ্বারে দ্বারে ঘুরছেন মা রাজিয়া বেগম। যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের দরিদ্র চা দোকানি ও ভ্যানচালক আত্তাব গাজীর চার সন্তানের মধ্যে তৃতীয় খাদিজা খাতুন (১৫)। গ্রামের বাজারে বাবার চায়ের দোকান ও ভ্যান চালিয়ে উপার্জিত অর্থে চলে তাদের সংসার। খাদিজার মা রাজিয়া খাতুন জানান, তিন বছর আগে গ্রামের মাদরাসায় লেখাপড়া করতো খাদিজা। ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করলে মাদরাসায় যাওয়া বন্ধ হয়ে যায়। বিভিন্ন হাসপাতাল কিনিকে চোখের চিকিৎসা করিয়েও কোনো ফল হয়নি। সর্বশেষ কয়েক মাস আগে খাদিজা পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। গত ২৩ সেপ্টেম্বর খাদিজাকে নিয়ে তার মা শরণাপন্ন হন যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শফিকুর রহমানের কাছে। চিকিৎসক পরামর্শ দেন এমআরআই করানোর জন্যে। উপার্জনের সম্বল একমাত্র ভ্যানটি বিক্রি করে মেয়ের এমআরআই করেন বাবা আত্তাব গাজী। ব্রেইন টিউমার ধরা পড়ে খাদিজার। চিকিৎসক পরামর্শ দিয়েছেন ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানোর জন্যে। চিকিৎসকরা জানিয়েছেন, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স (নিমস্) হাসপাতালে নিয়ে খাদিজার পরবর্তী চিকিৎসা করাতে হবে। খাদিজার মা রাজিয়া খাতুন অশ্রুসিক্ত কণ্ঠে জানান, আয়ের সম্বল ভ্যান বিক্রি করে মেয়ের পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। এখন মেয়েকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে হবে। কিন্তু কোনো সহায় সম্পদও নেই, যা বিক্রি করে মেয়ের চিকিৎসা করাবো। সমাজের দশজন যদি সহযোগিতা করে তাহলেই মেয়ের চিকিৎসা হবে। তাই মেয়ের চিকিৎসার জন্য আঁচল পেতেছেন মা রাজিয়া খাতুন। হৃদয়বানদের একটু সহযোগিতাই পারে খাদিজার চোখের আলো ফিরিয়ে দিতে। খাদিজাকে সহযোগিতা করার জন্য ব্যাংক একাউন্ট নং-০২০০০১৬০৬০৫২৭, মো. আততাব গাজী, অগ্রণী ব্যাংক, পুলেরহাট, যশোর শাখা; বিকাশ নম্বর ০১৭২৮-৬৩৮৫৬৮।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...













