খাজুরা (যশোর) প্রতিনিধি : গাইদঘাট ৮ দলীয় ফুটবল টর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) যশোর খাজুরার গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুব সমাজের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্ধিতা করে যশোরের বেনাপোল নুর ইসলাম ফুটবল একাদশ ও মাগুরার শালিখা শর্শূনাদহ ফুটবল একাদশ। বিকেল সাড়ে তিনটায় রেফারি জিল্লুর রহমানের বাঁশিতে খেলা শুরু হয়। নির্ধারিত সময়ে উভয় দলই কোন গোল করতে না পারায় খেলা সরাসরি ট্রাইব্রেকারে গড়ায়। এতে শর্শূনাদহ একাদশ ৫-৪ গোলে নুর ইসলাম একাদশকে হারায়। চ্যাম্পিয়ন দলের মহিদুল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা দর্শক নির্বাচিত হয় দুলাল বিশ^াস। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্নামেন্টের সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম বিশ^াসের সভাপতিত্বে অতিথিরা ছিলেন বন্দবিলা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি ঠিকাদার মনিরুজ্জামান তপন, ক্রীড়া সংগঠক বিধান চন্দ্র বিশ^াস, মুক্তিযোদ্ধা শ্রীহরি বিশ^াস, গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার বিশ^াস, চ্যাম্পিয়ন দলের ম্যানেজার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্বাস আলী, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রাজু আহম্মেদ, ধারভাষ্যকর মাসুম রেজা তুষার প্রমুখ।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...













