কপিলমুনি প্রতিনিধি ঃ কপিলমুনিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কালী ঠাকুরের প্রতিমা বির্সজন পর্ব শেষ হয়েছে। অনুষ্ঠানস্থলে পুলিশের নিরাপত্তা বলায় ছিল চোখে পড়ার মত। শুক্রবার তিথী লগ্ন অনুযায়ী দিপাবলী অনুষ্ঠান শুরু হয়ে সোমবার সন্ধ্যায় কালী ঠাকুরের প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে এ পর্বের পরিসমাপ্তি ঘটেছে। এ উপল্েয বিকাল ৪ টা থেকে বিভিন্ন সনাতন সম্প্রদায়ের নরনারী, যুবক, যুবতী ও মধ্যে বয়সীরা পরিবার পরিজন নিয়ে দল বেঁধে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। সন্ধ্যা নামার কিছুণ পর্বে সেখানে আগত দর্শনার্থীদের উপস্থিতে অনুষ্ঠানস্থল যেন এক অপরুপ মিলন মেলায় পরিণত হয়ছিল। কপিলমুনি কালী ঘাটে প্রতিমা বির্সজন পর্বে সেখানে উপস্থিত ছিলেন, পাইকগাছা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আঃলীগের সভাপতি যুগোল কিশোর দে, চম্পক কুমার পাল, সাধন কুমার ভদ্র, বিধান চন্দ্র ভদ্র, তাপস সাধু, রামপ্রসাদ পাল, হিমাদ্রী শেখর দে, জগদীশ চন্দ্র দে, রথীন্দ্রনাথ দত্ত, প্রভাষক রেজাউল করিম খোকন, ত্রিদিব কান্তি মন্ডল, পবিত্র সাধু, দিলীপ দে, স্বপন সাহা, অসিত দে, জালাল সরদার, জিএম সামাদ, মফিজুল ইসলাম, তমিজ উদ্দীন, ইউপি সদস্য আজিজ বিশ্বাস, এসআই ইন্দ্রজিত মল্লিক, এসআই মনিরুজ্জামান হাজরা, এএসআই প্রবাস মিত্র, শফিকুল ইসলাম, এনামুল হকসহ থানা ও কপিলমুনি ফাঁড়ির সঙ্গীয় ফোর্স প্রমুখ। উক্ত অনুষ্ঠানে খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার হেতালবুনিয়া গ্রামের দেবব্রত কুমার বিশ্বাস কালী ঠাকুরের প্রতি ভক্তি শরুপ ২ মণ রসগোল্লা আকৃতি চমচম সেখানে আগত শত শত দর্শনার্থীদের মাঝে বিতরণ করেন। এমনকি আগামী বছরও এর থেকে অধিক মিষ্টি বিতরণের পরিকল্পনা রয়েছে তার। প্রসংগত, খুলনা জেলার দণি জনপদের এ পটভূমিতে কয়েক ল বিভিন্ন সম্প্রদায়ের লোকের বসবাস। সেই আদি কাল থেকে বর্তমান সময় পর্যন্ত এ জনপদে বসবাসরত সকল শ্রেণী পেশার মানুষ এক অভিন্ন সম্প্রতির বন্ধনে আগলে রয়েছে।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...













