স্টাফ রিপোর্টার : যশোরের উত্তর শার্শার সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী শালকোনা গ্রামের বিল্লাল হোসেনের নামে মাদক মামলা হয়েছে। সোমবার বিজিবি শার্শার শালকোনা সীমান্ত থেকে ১শ’ ৬৮ বোতল ফেলসিডিল উদ্ধার করে। এ ঘটনায় শার্শা থানায় শালকোনা বিজিবি ক্যাম্পের হাবিলদার জালাল আহমেদ বাদী হয়ে মামলা করেছেন। বিজিবি জানায়, শার্শার শালকোনা গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ী বিল্লাল বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেনসিডিল এনে যশোরে বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে সোনা এবং অস্ত্র পাচারেরও অভিযোগ রয়েছে। এছাড়া শালকোনা, সিববাস, পাকশিয়া ও টেংরালী গ্রামের কয়েক যুবক তার হয়ে ভারত থেকে ফেনসিডিল নিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল শালকোনার পশ্চিম মাঠে দেখতে পায় এক ব্যক্তি ভারত থেকে একটি চটের বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবি’র সদস্যরা চ্যালেঞ্জ করলে ওই চটের বস্তা ফেলে শালকোনার আয়ুব হোসেনের ছেলে বিল্লাল হোসেন পালিয়ে যায়। পরে ওই চটের বস্তার ভেতর ১৬৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে। মামলা নম্বর -২৭। শার্শার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে ফেনসিডিল ব্যবসা করে আসছে বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ১০ দিনের মধ্যে তদন্ত করে তার মামলার চার্জশীট দেবে।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













