সাব্বির হিমু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা সদর উপজেলা হাজরাপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামে মাঠে চাষের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মো: জাকির হোসেন লিটন (৪৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপ। নিহত জাকির হোসেন নন্দলালপুর গ্রামের মুন্সি মনসুর আহমেদের ছেলে।গত রাত সাড়ে ৯টার দিকে নন্দলালপুর গ্রামের পশ্চিম পাড়া চায়ের দোকানের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ সময় হামলায় আহত একই গ্রামের আরও তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের স্ত্রী হেলেনা বেগম জানান, নন্দলালপুর গ্রামের শরিফুল ইসলাম ও জাকির হোসেনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। তার জের ধরে গতরাতে শরিফুল ও তার দলের লোকেরা আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে ও মাথায় কুপিয়ে হত্যা করে। এ সময় স্বামীকে বাচাতে এগিয়ে গেলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করা হয় বলে জানান তিনি। তিনি অভিযোগ করেন, গতকাল বিকালে মাঠে ফসলের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র কথা কাটাকাটি হয়। এর সুত্র ধরে পরিকল্পিত ভাবে শরিফূলের লোকজন তার স্বামীর উপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। নিহতের ভাতিজা বাধন হোসেনসহ অন্যরা জানান, লিটনের সাথে একই গ্রামের শরিফূল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় সামান্য ঘটনা নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে। মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার তরিকুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে গুরুত্বর আহত অবস্থায় জাকির হোসেন নামের ওই ব্যেক্তিকে হাসপাতালে আনা হলে তার পায়ের রগ কাটা ও মাথায় ধারালো আঘাতের তসহ শরিরের বিভিন্ন স্থানে তচিহ্ন ছিলো। প্রাথমিক ভাবে পায়ের রগকাটার কারনে অতিরিক্ত রক্তরনে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন বলে জানান তিনি। মাগুরা সদর থানা ওসি জয়নাল আবেদিন জানান, নন্দলালপুর গ্রামে ফসলের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পরে সংঘর্ষে এ হত্যাকান্ড ঘটেছে। জাকির হোসেন নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনার পর গ্রামে পুলিশ মতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













