দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী দশমিনায় উপজেলা আইন শৃংখলা কমিটির সভা গত বৃহস্পতিবার সকালে পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস’র সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাসির পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি, থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংবাদকর্মী বৃন্দ। অত্র উপজেলায় আইন শৃঙ্খলা বর্তমানে অনেক ভাল বলে সভায় আলোচকরা উল্লেখ করেন। সাম্প্রতিক নসরুল হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করায় আলোচক বৃন্দ ওসি মোঃ জসিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন। করোনা ভাইরাস মোকাবেলায় স্কুল,কলেজ বন্ধ থাকায় বাল্যবিবাহ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে বলে প্রশাসনকে অবহিত করা হলে এই বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














