কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি পালন করেছেন। শনিবার (২৮নভেম্বর) বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন তালা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের লক্ষে ওই কর্মবিরতি পালন শুরু হয়। স্বাস্থ্য পরিদর্শক সুপর্না মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মীর মহাসিন হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মোল্লা শহিদুল ইসলাম,আকরাম হোসেন,জলিলুর রহমান,মেীসুমি সুলতানা,আবু ইমরান,সমিরন বিশ^াস,পলাশ পাল,খায়রুল ইসলাম,আব্দুর কাদের প্রমুখ। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরির্দশক ও স্বাস্থ্য সহকারীরা জানান, নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে এ কর্মবিরতি পালন করা হয়। এসময় নিজেদের দাবি তুলে বক্তব্য রাখেন স্বাস্থ্যকর্মীরা। বক্তারা, স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। স্বাস্থ্যকর্মীরা ২৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের মধ্যদিয়ে বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরে যাবো না বলেও হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













