মোহাম্মদ আলী জিন্নাহ, স্টাফ রিপোর্টার : ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে সামনে রেখে গ্রাহক সেবা নিশ্চিত করতে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিস কমপ্লেক্সে’র শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত ) ডাক্তার মোঃ নাসির উদ্দিন বিদ্যুতের অপচয় রোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ছিল শতভাগ বিদ্যুৎ পাবে জনগন। সেই প্রতিশ্রুতির আলোকে ঝিকরগাছা উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। আপনাদের জন্য সরকার তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ বিদ্যুত সেবা নিশ্চিতে বদ্ধ পরিকর। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কৃষ্ণনগর ওয়াপদাহ রোড়ের নিজেস্ব অফিস কার্যালেয় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি’র যশোর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে ও ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশিষ কুমার ভট্ট্রাচার্য্য’র সঞ্চালনার মধ্যদিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী শিবলী প্রমুখ।
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...
বাগআঁচড়ায় নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শার্শা প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইউনিয়ন বিএনপি।
সোমবার (২৩...
কাশিমাড়ীতে যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু পাচার প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত
আজিজুল হক শ্যামনগর প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সচেতনতামূলক...













