শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগরের বিশেষ ব্যক্তিত্বের অধিকারী সুকুমার চক্রবর্তী শুক্রবার বেলা ১.১৫ মিনিটে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে স্ট্রোক করে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের মৃত শিবপদ চক্রবর্তীর পুত্র, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দুর্গাপদ চক্রবর্তী ও সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য শক্তি চক্রবর্তীর ছোট ভাই। নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জির শ্যালক। উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ সম্পাদক, মৎস্য ঘের মালিক ও এক সময়ের দৈনিক দক্ষিনের মশাল পত্রিকার শ্যামনগর সদর প্রতিনিধি ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর। স্ত্রী, এক পুত্র ও এক কন্য সহ বহুগুনগ্রহী রেখে গেছেন। হঠাৎ তার এ আকষ্মিক মৃত্যুতে তার পরিবার. আত্মীয়স্বজন ও এলাকাবাসী শোকাহত। গতকাল শনিবার সকাল ১০ টায় নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মহাশশ্মানে তার অন্তেষ্টিক্রীয়া সম্পন্ন হয়েছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছন- সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, সদর ইউনিয়ন সভাপতি এ্যাড, জহুরুল হায়দার বাবু, শ্যামনগর সদর ইউনিয়ণ আওয়ামীলীগের সভাপতি ও প্রেসকাবের সাবেক সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর সহ সকল সাংবাদিকবৃন্দ, শ্রমিকলীগের সভাপতি এসএম কামরুল হায়দার নান্টু ও অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয় পার্টির সভাপতি এ্যাড. আব্দুর রশিদ ও সাধারন সম্পাদক এম কামরুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













