যশোরে ৭ দিন ব্যাপী কারাতে প্রশিণ কর্মসূচির উদ্বোধন

0
329

ক্রীড়া প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়া সংস্থার কারাতে পরিষদের আয়োজনে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় ৭ দিন ব্যাপী কারাতে প্রশিণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন প্যাভেলিয়ানে ফেডারেমনের যুগ্ম সম্পাদক নয়না চৌধূরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিনের উদ্বোধন করেন। যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারন সম্পাদক আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম আখতারুজ্জামান, সদস্য সম্পাদক হিমাদ্রি সাহা, কারাতে পরিষদের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক টুটুল সহ আরো অনেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here