বাঘারপাড়া উপজেলা উপনির্বাচন বন্দবিলা, জহুরপুর ও প্রেমচারায় নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

0
337

খাজুরা (যশোর) প্রতিনিধি : আওয়ামী লীগ করলে অবশ্যই দলীয় নিয়মনীতি ও শৃঙ্খলা মানতে হবে। তাই দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকার প্রার্থী মনোনীত করেছেন তার পক্ষে ঐক্যবন্ধ হয়ে ভোট করতে হবে। আ’লীগের কেউ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করতে পারবে না। নৌকা বিরোধীদের ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে দল থেকে অচিরেই বহিষ্কার করা হবে। দেশের মানুষের মান উন্নয়নে বর্তমান সরকার যে উন্নয়ন কাজ করেছে তা মানুষের কাছে তুলে ধরে তাদেরকে নৌকায় ভোট দিতে উৎসাহিত করতে হবে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন উপলক্ষ্যে বন্দবিলা ইউনিয়নের খাজুরা বাজারে নৌকা প্রতিকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বন্দবিলা ইউনিয়ন আ’লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল। প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ও নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী, জেলা পরিষদের সদস্য প্রকৌশলী আশরাফুল কবির বিপুল ফারাজী, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান টুটুল। বন্দবিলা ইউনিয়ন আ’লীগের সম্পাদক আব্দুল হামিদ ডাকু ও আ’লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন
উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদুল্লাহ খন্দকার, উপজেলা আ’লীগ নেতা ইউনুস শেখ, রোস্তম আলী মোল্যা, আসাদুজ্জামান চিশতী, জামদিয়া ইউনিয়ন আ’লীগের সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জুলফিক্কার আলী জুলাই, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজীদ হোসেন, সাধারণ সম্পাদক বিএম শাহজালাল। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, তবিবার রহমান, নারিকেলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন সর্দার, বাসুয়াড়ী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, আ’লীগ নেতা শহিদুল ইসলাম শহিদ, মশিয়ার রহমান যাদু মিয়া প্রমুখ। সভা শেষে বিকেল ৪টায় নেতৃবৃন্দ বিশাল বহর নিয়ে জহুরপুর ইউনিয়নের জহুরপুর বাজারে ফিতা কেটে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় ওই ইউনিয়নের আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আজিজ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল আজিজ, কাজী সিরাজুল ইসলাম, তরুণ সমাজসেবক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় নেতৃবৃন্দ বেতালপাড়া বাজারে গণসংযোগ ও নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। রাত ৭টার দিকে বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা গ্রামে ফিতা কেটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রবীণ আ’লীগ নেতা রোস্তম আলী মোল্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here