স্টাফ রিপোর্টার : শিা ও গবেষণায় সহযোগিতার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাপানের শিল্প প্রতিষ্ঠান রুজ ইন্টারন্যাশনাল। মঙ্গলবার যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও রুজ ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মাশামুরা ইয়ামাজি নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সমঝোতা স্মারকে সই করেন। সমঝোতা স্মারক অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আানোয়ার হোসেন বলেন, বর্তমান সরকার ইন্ডাস্ট্রি-একাডেমি পার্টনারশিপের উপর জোর দিচ্ছে। যবিপ্রবির সঙ্গে রুজ ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের ফলে এ বিশ্ববিদ্যালয়ের শিক-শিার্থীদের গবেষণার সুযোগ আরও বৃদ্ধি পেল। এর পেছনে যাঁরা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সমঝোতা স্মরক সইয়ের ফলে যবিপ্রবিতে রুজ ইন্টারন্যাশনাল ইয়ামাটোর বর্জ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি (ওয়াইডব্লিউএস) এবং বায়োচার প্রডাকশন সিস্টেম (বিপিএস) প্রযুক্তি সরবরাহ করবে। একইসঙ্গে যবিপ্রবিতে গবেষণা সংক্রান্তসকল খরচ রুজ ইন্টারন্যাশনাল বহন করবে। দুই প্রতিষ্ঠান মূলত বাংলাদেশ এবং এশীয় অঞ্চলে পরিবেশ প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, বিপণনসহ সংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করবে। সমঝোতা স্মারক সইয়ের পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন যবিপ্রবির কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খান এবং জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সৈয়দ ফখরুদ্দিন মো. শাহেদ। ভার্চুয়ালি অনুষ্ঠিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে যবিপ্রবির কোষাধ্য অধ্যাপক মো. আব্দুল মজিদ, যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক ড. মোঃ নাসিম রেজা, বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. সুমন চন্দ্র মোহন্ত ও ড. মো. মেহেদী হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মুজাহিদুল হক, রোজ ইন্টারন্যাশনালেরর পরিচালক ইসাও মিয়ামোটো প্রমুখ উপস্থিত ছিলেন।
শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ
সাইফুল ইসলাম, শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শালিখা উপজেলার...
ডুমুরিয়ায় মাদক বিরোধী পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক-২
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে...
ফকিরহাটে দিবা কফি হাউজ অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন “রাজনীতি কোন পেশা নয়, মানুষের সেবা”:...
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে "দিবা কফি হাউজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট"। স্থানীয় ও পথচারী মানুষের জন্য মানসম্মত খাবার ও...
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মোঃ দেলোয়ার হোসেন বলেছেন দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরুণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয়...
যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
যশোর অফিস : যশোরে চাঁদা না দেওয়ায় সুজন (২৫) নামে এক ট্রাকচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ সময় তাঁর...














