উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইল জেলা আ্ওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ্ওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি পৌর এলাকার ভোটারদের জানান দেবার জন্য আজ মঙ্গলবার বিকেলে বিশাল শোভাযাত্র বের করেন। শোভাযাত্রায় দলীয় নেতাকর্মীসহ পৌর এলাকার সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। শোভাযাত্রাটি সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে বের হয়ে পৌর সভার বিভিন্ন এলাকা প্রদণি শেষে জেলা আ্ওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে শেষ হয়। বাদ্য বাজনা বাজিয়ে নেচে গেয়ে কয়েক’শ ভক্তবৃন্দ ও শোভাকাঙ্খি শোভাযাত্রায় অংশ নেয়। বঙ্গবন্ধুমঞ্চ চত্বরে বক্তব্য দেন,মেয়র প্রার্থী সরদার আলমগীর হোসেন,জেলা আ্ওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল সাহা,যুবলীগ নেতা সালাউদ্দীন নান্না,সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মাছুদুল হাসান শাবু প্রমুখ। সরদার আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন,আমি দীর্ঘদিন ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করছি। আমি দলের মনোনয়ন পেলে পৌর সভার মানুষের সেবা করতে চাই। সন্ত্রাস ,দূর্ণীতি, চুরি-ডাকাতিসহ সমস্ত ধরণের অপকর্ম নির্মূল করে মডেল পৌরসভা গঠন করতে চাই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক নড়াইল ২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজার সঙ্গে হাতে হাত মিলিয়ে নড়াইলকে স্বপ্নের নড়াইল হিসেবে গড়ে তুলতে চাই।
ফকিরহাটে আবারো গাঁজাসহ আটক ২
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত...
চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের...
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে সামনে এসেছে আরও কিছু গুরুতর অনিয়মের...
কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ এক ব্যক্তি ধরা
স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে...
চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলাম এর ৮ম মৃত্যুবার্ষিকী উদযাপন
উপলক্ষে...
শিক্ষার্থীদের মাঝে লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শণ ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধান শিক্ষক মমিনুর রহমানের
আছাদুল ধুলিহর প্রতিনিধি: মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বাউল সম্রাট ও মরমী সাধক...













