বিনোদন ডেস্ক : আপনি কি সত্যিই করোনায় আক্রান্ত না নাটক করছেন? কোভিড থাবা বসিয়েছে না সাধারণ কাশি হচ্ছে আপনার? এভাবেই ট্রোল করা হল বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানকে। ট্রোলের মুখে পড়ে অভিনেতাও অবশ্য সপাটে উত্তর দিয়েছেন। কৃশ ওঝা নামে ওই ব্যক্তির সেন্স অফ হিউমার যে অত্যন্ত ভালো, তা সে বিষয়ে প্রকাশ্যেই মত প্রকাশ করেন বলিউড অভিনেতা। পাশাপাশি তিনি আরও বলেন, আশা করি আপনাকে এবং আপনার পরিবারকে এই ধরনের অভিজ্ঞতার মুখমুখি পড়তে হচ্ছে না। বরুণের উত্তর শুনে ওই ব্যক্তি আর পালটা কোনও মন্তব্য করেননি। সম্প্রতি ’যুগ যুগ জিয়ো’র শুটিং করে চন্ডিগড় থেকে মুম্বইতে ফেরেন বরুণ ধাওয়ান। এরপরই জানা যায়, তিনি করোনায় আক্রান্ত। কোভিড থাবা বসিয়েছে তার শরীরে। বরুণের পাশাপাশি নীতু কাপুরও চন্ডিগড় থেকে ফেরার পর কোভিডে আক্রান্ত হন। যদিও সিনেমার অন্য দুই তারকা অর্থাত অনিল কাপুর এবং কিয়ারা আডবাণী সুস্থ রয়েছেন বলে জানা যায়।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














