কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় নৌ বাহিনী পরিচালিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যারিটাইন রিসার্স এন্ড ডেভেলপমেন্ট (বিমর্যাড) এর আয়োজনে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় নিরাপত্তা সামগ্রী বিতরন করা হয়েছে। আজ উপজেলার বাদামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী এ নিরাপত্তা সামগ্রী বিতরন কার্যক্রম, প্রজেক্ট সতেরিয়া এর উদ্বোধন করেন বিমর্যাড এর সহকারি পরিচালক অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা শামিম খান। এ সময় উপস্থিত ছিলেন, বিমর্যাড এর কনসালটেন্ট অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম, প্রজেক্ট ইনচার্জ মোহনা মেহজাবিন, প্রশিক্ষক ডাঃ নাফিসা তাসনিম প্রমুখ। এ কার্যক্রমের আওয়াত ২ হাজার ব্যাক্তিকে কভিড ১৯ এর নিরাপত্তা সামগ্রী ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পি পি ই, শিশুদের বই, খাতা, কলম, খেলনা প্রদান করা হয়। এছাড়া ১০ জন ভলেনটিয়ার কে এ কর্যক্রমের আওতায় কভিড ১৯ রোগীদের চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে প্রশিক্ষন এর ব্যাবস্থা করা হয়।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















