কপিলমুনি প্রতিনিধি ঃ খুলনা জেলার আধুনিক কপিলমুনির রুপকার সত্যযুগের প্রাণপুরুষ রায়সাহেব বিনোদ বিহারী সাধুর ৮৬তম তিরোধান দিবস উপল্েয আলোচনা সভা ও খাদ্য বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কপিলমুনি ধান্যচত্বর চাঁদনীতে বিনোদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডঃ দিপঙ্কর সাহার সভাপত্বিতে ও সহ-সম্পাদক তাপস কুমার সাধুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলার পাইকগাছা-কয়রা আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ভার্চুয়ার প্লাটফর্মে অপর রাষ্ট্র ভারত থেকে উপস্থিত ছিলেন, রায়সাহেব বিনোদ বিহারী সাধুর পৌত্র গৌতম কুমার সাধু। এসময় আরো উপস্থিত ছিলেন, সাধন কুমার ভদ্র, রামপ্রসাদ পাল, বিধান চন্দ্র ভদ্র, বিনোদ সংসদের সহ-সভাপতি এ্যাডঃ জয়ন্ত কুমার পাল, সাধারণ সম্পাদক বিধান বিশ্বাস, সহ-সম্পাদক জয়ন্ত কুমার সাধু, সুকুমার অধিকারী ও নিমাই কুমার প্রমুখ। উক্ত আলোচনা সভা পরিসমাপ্তি অন্তে এলাকার একঝাঁক নবীন প্রবীণদের সম্ময়ে খাদ্য সামগ্রী বিতরণ আসন বসিয়ে সুন্দর ও মনোরম পরিবেশে পরিবেশনের মাধ্যমে এলাকার সকল শ্রেণী পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপল্েয বিনোদগঞ্জ গোষ্ঠবিহারী খাদ্য বিতরণ কেন্দ্র, গোলকবিহারী ও সরোজিনী খাদ্য বিতরণ কেন্দ্রে এককভাবে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















