মাগুরা প্রতিনিধি: মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চর-যশোবন্তপুর বার্ষিক ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছর বাংলা ফাল্গুন মাসের ১৬ তারিখ এ মেলার আয়োজন করে কমিটি। খুলনা বিভাগের বৃহত্তম এই মেলা উপভোগ করতে আশ-পাশের প্রায় ২০ গ্রামের সববয়সী লাখো মানুষের উপস্থিতি ল্য করা যায়। মাটির হাড়ি, কলস, বাশঁ-বেতের আসবাব, নাগরদোলা, যাদু, পুতুলনাচ, ফার্নিচার, প্রসাধনী, নানা রকম খেলনা সামগ্রী নিয়ে প্রায় তিন চার কিলোমিটার এলাকা জুড়ে বসে গ্রামীণমেলা। মাগুরা ছাড়া পাশের জেলা যশোর, নড়াইল, ঝিনাইদহ, ফরিদপুর থেকে আসে দোকানিরা। বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০টি ঘোড়া আনা হয় এবারের মেলায়। মেলার প্রধান আকর্ষণ ছিল একই স্থানে দাঁড়িয়ে ঘোড়দৌড় উপভোগ। আর রাতে বসে বিচার গানের। এবার বিচার গানের শিল্পী সানিয়া পারভীন ও প্রতিপ শিল্পী তাপস সরকার গান করেন। তহিদুজ্জামানর পরিচালনায় মেলা কমিটির সভাপতি নিজাম মোল্যা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, এবারের মেলা সকলের সহযোগিতায় অনেক সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি। মেলা দেখতে এ বছর লাখো লোকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঘোড়দৌড় শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত থেকে পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















