মেহেদী হাসান, মনিরামপুর ॥ যশোরের মনিরামপুরে এইচএসসি পরীার প্রবেশপত্র না পেয়ে আন্দোলন করেছে শিার্থীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পলাশী আদর্শ কলেজের পরীার্থীরা এ আন্দোলন করে। তাঁদের অভিযোগ, প্রবেশপত্র বাবদ ১৫০ টাকা টাকা করে চেয়েছেন শিকরা। টাকা ছাড়া প্রবেশ পত্র দেওয়া হচ্ছে না। শিকদের দাবি, এইচএসসি পরীার্থীদের করোনার (ফাইজার) টিকা দেওয়ানোর সময় ইউএনও অফিসে কলেজকে টাকা দিতে হয়েছে। সেই টাকাসহ প্রবেশপত্র বাবদ ১৫০ টাকা করে পরীার্থীদের কাছ থেকে চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি পরীা। পলাশী আদর্শ কলেজ থেকে এবার তিন বিভাগে ১৮০ জন পরীার্থী এ পরীায় অংশ নিচ্ছে। আজ মঙ্গলবার সকালে পরীার প্রবেশপত্র আনতে কলেজে যায় শিার্থীরা। এদিকে মঙ্গলবার কলেজে উপস্থিত ছিলেন না ভারপ্রাপ্ত অধ্য সন্তোষ কুমার মণ্ডল। সকালে কলেজে যেয়ে প্রবেশপত্র না পেয়ে মানবিক বিভাগের পরীার্থী খলিলুজ্জামান অধ্যর সাথে মোবাইল ফোনে কথা বলে। এ সময় ওই পরীার্থী টাকা নেওয়ার বিষয়টি জানতে চাইলে অধ্য বলেন, টাকা কেন নিচ্ছি সেটা ইউএনও বলতে পারবেন। পারলে সেখানে গিয়ে জেনে এসো। অধ্যর সাথে ওই পরীার্থীর কথোপকথনের অডিও রেকর্ড এ প্রতিবেদকের কাছে এসেছে। এ বিষয়ে জানতে একাধিকবার মোবাইলে কল করা হয়েছে অধ্যকে। তিনি ফোন রিসিভ করেননি। তবে প্রবেশপত্র বাবদ টাকা নেওয়ার বিষয়ে কথা বলেছেন কলেজের শিক মোশারেফ হোসেন। তিনি বলেন, পরীার্থীদের করোনার টিকা দেওয়ানোর সময় কলেজের কিছু খরচ হয়েছিল। প্রবেশপত্র দেওয়ার সময় সেই খরচ ধরে আমরা ১৫০ টাকা করে চেয়েছি। মোশারেফ হোসেন বলেন, উপজেলায় টিকা দেওয়ানোর সময় যশোর থেকে যাঁরা টিকা দিতে এসি গাড়িতে করে এসেছেন তাদের যাতায়াত খরচসহ সব আয়োজন করতে খরচ হয়েছে। ইউএনও বলেছেন এ খরচ কলেজকে বহন করতে হবে। এদিকে শাওন হোসেন নামে কলেজের এক পরীার্থী বলে, আমরা টাকা চাওয়ার বিষয়টি ইউএনওকে মোবাইলে জানাইছি। তিনি লিখিত অভিযোগ করতে বলেছেন। এ বিষয়ে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, কলেজে টাকা নেওয়ার বিষয়ে আমাকে ফোনে জানানো হয়েছে। আমি লিখিত অভিযোগ দিতে বলেছি। ইউএনও বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে যাঁরা উপজেলায় টিকা দিতে এসেছেন তাঁদের মাইক্রো ভাড়াসহ সব আয়োজন করে দিতে হয়েছিল কলেজদেরকে। এ বিষয়টা আমি জানি। যশোর শিা বোর্ডের পরীা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্রো বলেন, প্রবেশপত্র বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















