মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : তূতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন মাগুরার মহম্মদপুর উপজেলার আট ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে গত রোববার। এই আট ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চারজন এবং বাকী চার ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বাবুখালী, দীঘা, বিনোদপুর, মহম্মদপুর, বালিদিয়া, রাজাপুর, পলাশবাড়িয়া ও নহাটা এই আটটি ইউনিয়ন নিয়ে গঠিত মহম্মদপুুুুুুুুুুুুুুুুুর উপজেলা পরিষদ। এই ইউনিয়নগুলোর মধ্যে বাবুখালী- মীর মোঃ সাজ্জাদ আলী, দীঘা- মোঃ খোকন মিয়া, বিনোদপুর- শিকদার মিজানুর রহমান ও বালিদিয়া- মোঃ মফিজুর রহমান মিনা নৌকা প্রতিক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও বাকী চার ইউনিয়ন পরিষদ মহম্মদপুর- মোঃ ইকবাল আক্তার কাফুর উজ্জল (টেবিল ফ্যান), পলাশবাড়িয়া- সৈয়দ সিকান্দার আলী (ঘোড়া), রাজাপুর মোঃ শাকিরুল ইসলাম (ঘোড়া) এবং নহাটা ইউনিয়নে মোঃ তৈয়েবুর রহমান (ঘোড়া) প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলার ৮ ইউনিয়নে উৎসবমূখর পরিবেশে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে ৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়। তারা আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য মাবাইল কোর্ট পরিচালনা করে থাকেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ তায়জুল ইসলাম বলেন, উৎসবমূখর পরিবেশে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। সুন্দর একটি নির্বাচন উপহার দিতে এবং আচরণ বিধিমালা প্রতিপালনে মোতায়েন করা হয়েছিল ৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















