স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চলছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) বিমান উইংয়ের চার দিনব্যাপী স্কোয়াড্রন ক্যাম্প-২০২১। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। স্কোয়াড্রন ক্যাম্প শুরু হয় বিএনসিসির রীতি অনুযায়ী অনুষ্ঠানের প্রধান অতিথিকে ‘গার্ড অব অনার’ প্রদানের মাধ্যমে। এসময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী পরিচালিত বিএনসিসি একটি সুশৃঙ্খলিত বাহিনী। দেশের দুঃসময়ে তাদের স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ড প্রশংসনীয়। যবিপ্রবির ভর্তি পরীা, হেল্থ ক্যাম্পসহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ড সফল করতে বিএনসিসি অনেক বড় ভূমিকা রাখছে। এ বিশ্ববিদ্যালয়ে বিএনসিসিকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি। ‘গার্ড অব অনার’ অনুষ্ঠান শেষে কোভিড-১৯ প্রতিরোধে সচতেনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এ সময় উপস্থিত ছিলেন ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্য জে এম ইকবাল হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার জহির আহমাদ, যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও পিইউও ড. মো. আলম হোসেন এবং অন্যান্য পিইউওগণসহ বিএনসিসির ক্যাডেটবৃন্দ। চার দিনব্যাপী এ ক্যাম্পে প্যারেড, ফায়ারিং, অগ্নি নির্বাপন প্রশিণ, মিলিটারি দতা অর্জনের বিভিন্ন বিষয়ে প্রশিণ প্রদান করা হবে। এ ক্যাম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এম এম কলেজ, সরকারি সিটি কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ ও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শতাধিক ক্যাডেট অংশ নিচ্ছেন। আগামী ৭ নভেম্বর একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পের আয়োজন শেষ হবে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















