মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে বঙ্গেপসাগর মোহনায় আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সনাতন হিন্দু ধমার্লম্বিদের রাস পূর্ণিমায় ঐতিহাসিক রাসপুজা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১৯ নভেম্বর) ভোরে ভোরে সমুদ্রের জোয়ারের পানিতে সনাতন হিন্দু ধমার্লম্বিরা পাপ মোচনের আশায় অংশ নেবেন রাস পূর্ণ স্নানে। এবারের রাস পূর্ণিমার রাসপুজা ও রাস পূর্ণ স্নানে অংশ নিতে হাজার হাজার সনাতন হিন্দু ধমার্লম্বিরা এখন অবস্থান করছেন সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে। তবে, এবার রাস পূর্ণিমার পূর্ণ স্নান- রাসপুজার অনুমতি দেয়া হলেও সুন্দরবনের জীববৈচিত্র সংরণের স্বার্থে রাস মেলা অনুমতি দেয়নি বন বিভাগ। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকতার্ (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন এতথ্য নিশ্চিত করে বলছে, এবারের রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নানের জন্য সীমিত পরিসরে শুধুমাত্র সনাতন ধমার্বলম্বলীদের সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। এবার রাস পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠানে যেতে দেয়া হয়নি সনাতন হিন্দু ধর্মলম্বি ছাড়া অন্য ধর্মের কোন লোকজনকে। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সুন্দরবন বিভাগের অনুমতিপত্র (পাশ) নিয়ে বন বিভাগের নির্দিষ্ট ৫ নৌপথ দিয়ে সনাতন হিন্দু পূণ্যার্থীরা এবার রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নানে যেতে পেরেছেন। প্রতিবছর নভেম্বর মাসে রাস পূর্ণিমার তিথীতে বাগেরহাট, খুলনা, সাতীরা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, বরিশাল ও চট্রগ্রামসহ দেশেÑবিদেশের নানা প্রান্ত থেকে ২০ থেকে ৩০ হাজার সনাত হিন্দু পূণ্যার্থীসহ নানা ধর্মবর্ণের দেশীবিদেশী পর্যটকরা সুন্দরবনের আলোরকোলে রাস উৎসবে অংশ নিয়ে থাকেন। তবে এবার রাস পূর্ণিমার পূর্ণ স্নান- রাসপুজায় হিন্দু পূণ্যার্থীদের নিদৃষ্ট করে দিয়ে রাস উৎসব বা মেলা বন্ধ করে দেয়ায় লোক সমাগম অর্ধেকে নেমে এসেছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















