প্রেসবিজ্ঞপ্তি : যশোর শহরের শামস্-উল-হুদা স্টেডিয়াম মার্কেটের ব্যবসায় সমিতির নির্বাচনে আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে এস. এম. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মুকুল নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটি ও স্টেডিয়াম মার্কেটের সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এস. এম. সাইদুর রহমান এস. এ. ডেকোরেটরের স্বত্বাধিকারী এবং হায়াতুজ্জামান মুকুল বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন শিা ও কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা। কমিটির সহ-সভাপতি পদে এ. অ্যান্ড-এ-টু জেড ভ্যারাইটিজের স্বত্বাধিকারী সুজাউদ্দীন আহমেদ খান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শখ ফার্নিচারের স্বত্বাধিকারী মোঃ জাহিদ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক পদে সামি স্টেশনারী অ্যান্ড ফটোকপির স্বত্বাধিকারী মোঃ রিয়াজউদ্দীন খান, কোষাধ্য পদে ত্বহা হেলথ্ কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. আহম্মেদুল্লাহ ত্বহা, দপ্তর ও প্রচার সম্পাদক পদে মেসার্স আব্দুল কুদ্দুস ইলেক্ট্রিক অ্যান্ড রেফ্রিজারেশনের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল কুদ্দুস, ক্রীড়া সম্পাদক পদে রিংকী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আব্দুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক পদে মেসার্স সাফা স্টোরের স্বত্বাধিকারী মোঃ মনিরুল ইসলাম, মানব কল্যাণ সম্পাদক পদে বিসমিল্লাহ্ কসমেটিকস্ অ্যান্ড কম্পিউটারের স্বত্বাধিকারী মোঃ আব্দুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মেসার্স শফি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ শফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক পদে বই বিপণন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেখ জহিরুল ইসলাম নির্বাচিত হন। কমিটির নির্বাহী সদস্য হিসাবে তৃর্ণ স্টোরের স্বত্বাধিকারী শেখ তৌফিক ইকবাল, স্পটলাইট কোচিং সেন্টারের পরিচালক আবিদ হাসান, বিথী টেইলার্সের স্বত্বাধিকারী মোঃ রাশেদুজ্জামান, সলেমান লন্ড্রির স্বত্বাধিকারী মোঃ সলেমান হোসেন, ফাস্টটেক কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ সেলিম পারভেজ, সোহাগী টেইলার্সের স্বত্বাধিকারী মোঃ আনারুল ইসলাম, ফরহাদ স্টোরের স্বত্বাধিকারী মোঃ ফরহাদ হোসেন ও রিফাদ ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোঃ আজগর শেখ নির্বাচিত হন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















