নড়াইল প্রতিনিধি : নড়াইলের ১২নং কাশিপুর ইউনিয়নে ১০ম শ্রেণীর স্কুলছাত্রীকে (১৪) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার অভিযুক্ত কবির শেখ (৩০) কে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই অভিযুক্ত ব্যক্তি উপজেলার বাহিরপাড়া গ্রামের কওছার শেখ (মান্দার) এর ছেলে। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ভুক্তভোগী কিশোরী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বখাটে কবির শেখ ও অজ্ঞাত আরো ৩ জন তাকে রাস্তায় একা পেয়ে মুখ চেপে ধরে ইজিবাইক যোগে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে আশপাশের লোক-জন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে কবির শেখ এবং অজ্ঞাত আরো ৩ জনের নামে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর ঘটনার মূল হোতা আসামী কবির শেখ কে রাতে উপজেলার এড়েন্দা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি কবির শেখ কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















