রাসেল মাহমুদ: যশোর সদর উপজেলার শাখাঁরীগাতী এমএল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে উৎসব মূখর পরিবেশে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বৃহস্পতিবার ২১ এপ্রিল সকাল ১০ টা থেকে শুরু হয়ে একটানা ৪ টা পর্যন্ত যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের শাখাঁরীগাতী এমএল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। নির্বাচনে ৩টি প্যানেলের মধ্যে ১১৩ টি ভোট পেয়ে আব্দুল মান্নান বিজয়ী হয়েছেন। ৭৬ টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শহিদুল ইসলাম এছাড়া ২৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছে আসাদুজ্জামান আসাদ। শাখাঁরীগাতী এমএল মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য ভোটার সংখ্যা মোট ২৫২ টি। নির্বাচনে ২৩২ জন ভোটার অধিকার প্রয়োগ করেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- শাখাঁরীগাতী এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক হারুন-অর-রশিদ, সহকারী শিকবৃন্দ, নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হাসান, এএসআই আজাদ হোসেন, এএসআই নাসির উদ্দিন সহ একদল পুলিশ সদস্য।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















