(নড়াইল জেলা) প্রতিনিধি॥ নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের অসচ্ছল ২’শ ৭৫ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল দেবী গ্রামের বড় বাড়ির আয়োজনে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, সাবেক পুলিশ ইন্সপেক্টর এনামুল হক, সার্জেন্ট খায়রুল হক, নড়াইল জেলা যুব মহিলা লীগের সদস্য সঞ্চিতা হক রিক্তা, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অফিসার কল্যাণ সমিতির যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান, সাবেক ছাত্রনেতা কবিরুল হক লাবু প্রমুখ। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি চিনি ও সেমাই।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














