স্টাফ রিপোর্টার : যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা পশ্চিম জামায়াতের নায়েবে আমীর অধ্য মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হুসাইন (৫৮) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে পদ্মবিলা ফাজিল মাদরাসার তিনি মারা যান। জামায়াত ঘনিষ্ঠ একজন কলেজ শিক বিকেল সোয়া চারটার দিকে এই তথ্য দেন। বিকেল সাড়ে তিনটার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শহরের শঙ্করপুর এলাকায় অবস্থিত গ্রিন ড্রিম লিমিটেড (জিডিএল) হাসপাতাল কর্তৃপও এই তথ্য্য নিশ্চিত করেন। অসুস্থ হওয়ার পর এই হাসপাতালেই নেওয়া হয়েছিল আবু সাঈদকে। বিকেল সাড়ে পাঁচটার তার লাশ সে খানে ছিল।তার স্বজনরা জানান, মরহুমের মরাদেহ হাসপাতার থেকে সরাসরি গ্রামের বাড়ি বাঁকড়ায় নেওয়া হবে। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যা শুভকাঙ্খী রেখে গেছেন। অধ্য মুহাদ্দিস আবু সাঈদ ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি চারদলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সামান্য ভোটের ব্যবধানে সাবেক আইসিটি মন্ত্রী মোস্তফা ফাররুক মোহাম্মদের নিকট পরাজিত হন। বিগত নির্বাচনে তিনি জোটের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন।জামায়াত নেতা মুহাদ্দিস আবু সাঈদ ২০০১ সালে এ আসনের এমপি নির্বাচিত হওয়ার পূর্বে বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। পাশাপাশি তিনি একটি মাদ্রাসার অধ্য হিসেবে দুই যুগ ধরে কর্মরত ছিলেন
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














