মেহেদী হাসান, মণিরামপুর ॥ সহায় সম্বল বলতে ছয়কাঠা জমির উপরে টিনের একটি খুপরিতে ১২জনের পরিবার নিয়ে দিনমজুর অমল তরফদারের (৫৫) মাথা গোঁজার ঠাঁই। সম্প্রতি যশোরের মণিরামপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ভয়ংকর ঘূর্ণিঝড় আম্ফান সেই ঠাঁই টুকু কেড়ে নিয়েছে তার। এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে পরিবারটির। অমল মণিরামপুরের হেলাঞ্চি গ্রামের তরফদার পাড়ার মৃত অনন্ত তরফদারের ছেলে। তিন ছেলে, স্বামীহারা দুই মেয়ে, পুত্রবধূ ও নাতি-নাতনিসহ কষ্টের সংসার অমলের। অমল ও তার তিন ছেলে দিনমজুরি করে সংসার চালান। এক টুকরা ভিটেমাটি ছাড়া মাঠে চাষের কোন জমি নেই। নিত্যসংগ্রাম করে ১২জনের জীবন চললেও তাদের সহযোগীতায় কখনো এগিয়ে আসেননি জনপ্রতিনিধি বা সমাজপতিদের কেউ। করোনাকালীন দুর্যোগে কর্মহীন পরিবারটি পায়নি সরকারি একমুঠো চালও। অমলের স্ত্রী লক্ষ্মী রানী বলেন, গত ২০ মে রাতভর চলা ঝড়ে ঘরের চাল উড়ে যায়। তখন থেকে পাশে ভাগ্নে জামাই বিমলের বাড়িতে থাকছি। ভাত জুটাতি পারিনে,তা টিন কিনব কি দিয়ে! কোন রকম ছেড়া টিন জোড়াতালি দেওয়ার চেষ্টা করছি। ঘর উড়ে গেলি মেম্বর সাধন দাসের কাছে গিলাম। সে বলল,আমারটাও (মেম্বরের ঘর) উড়ে গেছে। হেলাঞ্চি একই পাড়ায় খুপরিতে থাকতেন স্বামী-সন্তান হারা বিধবা কবিতা রানী (৬০)। ক্যান্সারে কবিতার স্বামী খোকন মন্ডলের প্রাণ গেছে চার বছর আগে। বড় ছেলে উজ্জ্বল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ছোট ছেলে নিতাই বৃদ্ধা মায়ের খোঁজ নেয় না। ভিক্ষা করে যা পান তাই এনে খুপরিতে মাথা গোঁজতেন তিনি। আম্ফান তার আশ্রয়টুকুও কেড়েছে। একই ঝড় মাথা গোঁজার ঠাঁই কেড়েছে খেদাপাড়া ইউপির রঘুনাথপুর গ্রামের মৃত মানিক মল্লিকের প্রতিবন্ধী ছেলে জীবন মল্লিকের। আম্ফানে ঘরের চাল উড়ে যাওয়ায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বারান্দায় দিন কাটছে তার। আম্ফানে ঘরের চাল উড়ে মানবেতর জীবন কাটছে রোহিতা ইউপির পট্টি গ্রামের ভ্যান চালক জামাল উদ্দিন, সেলুন কর্মী এনামুল, দিনমজুর শরিফুল ইসলাম ও প্রতিবন্ধী আবুল কাশেমের। শুক্রবার (২৯ মে) সরেজমিন এলাকাগুলো ঘুরে দেখা গেছে, ক্ষতিগ্রস্থ পরিবারগুলো আম্ফানের ক্ষতি কাটিয়ে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। স্থানীয় রোহিতা ইউপির এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে আমার ওয়ার্ডে অনেকের ঘর উড়েছে। তারমধ্যে শরিফুল, কাশেম, জামাল ও এনামুল এখনো ঘর ঠিক করতে পারেনি। সরকারি সহায়তা এদের খুবই দরকার। মণিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী গোলাম সরোয়ার বলেন, আম্ফানে প্রায় ১৪ হাজার ৮০০ কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা ক্ষতিগ্রস্থদের তালিকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসে জমা দিয়েছি। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, ইতিমধ্যে ডিসি স্যারের পক্ষ থেকে মণিরামপুরে ৩০০ বান্ডিল টিন ও দশ লক্ষ টাকা বরাদ্দ এসেছে। ঝড়ে যারা বেশি ক্ষতিগ্রস্থ অগ্রাধিকার ভিত্তিতে তারা আগে সহায়তা পাবে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














