পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছার লতা ইউনিয়নের ২০নং পোল্ডারে আম্পানের আঘাতে ভেঙ্গে যাওয়া নড়া নদীর দক্ষিণ মাথা স্থানীয় লোকের সহযোগিতায় মেরামত করা হয়েছে। সোমবার ৫ শতাধিক লোক ভেঙ্গে যাওয়া বাঁধ এলাকা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরামতের কাজ করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের নেতৃত্বে বাঁধ মেরামতের কাজ করা হয়। ফলে পানিবন্দি ৮টি গ্রামের লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এ সময় সার্বিক সহযোগিতা করেন, ইউপি সদস্য কৃষ্ণপদ রায়, মীর ইব্রাহিম খলিল পরান, দেবাশীষ রায় ও শিউলী সরকার। উল্লেখ্য, গত ২০ মে ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের নড়া নদীর দক্ষিণ মাথা ভেঙ্গে ৮টি গ্রাম প্লাবিত হয়। ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল জানায়, স্বেচ্ছাশ্রমে মেরামতকৃত বাঁধ সাময়িকভাবে পানি ওঠা-নামা বন্ধ হলেও টেকসই বাঁধের বিকল্প নেই।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














