নজরুল ইসলাম(খেদাপাড়া প্রতিনিধিঃ)মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চালে রাস্তার গাছ মারা ও চুরি করার দারুন হিড়িক পড়েছে।জানাযায়, রাজগঞ্জ চাচড়া সড়কে খালিয়া গ্রামে একটি রোড শিশুর গাছ ঘূর্ণিঝড়ে হানুয়ারের আহাম্মদ এর জমির উপর উপড়ে পড়ে। ৩১শে মে সকালবেলায় একদল সংঘবদ্ধ চোর দুটি আলমসাধু এনে দ্রুতগতিতে কাঠগুলো সাইজ করে নিয়ে পালিয়ে যেতে থাকলে, যশোর জেলা পরিষদের কর্মচারী খবর পেয়ে কাঠগুলো খালিয়া গ্রামে আইয়ুব আলীর স -মিল থেকে উদ্ধার করে। এলাকাবাসী জানায়, হানুয়ার গ্রামের আনিসুর রহমান, গৌতম কুমার সহ কয়েকজন মিলে এই গাছ কেটেছে। জেলা পরিষদের কর্মচারী হাবিবুর রহমান মিল মালিক আইয়ুব হোসেনের জিম্মায় কাঠগুলো রেখে যায়। জনশ্রুতি আছে, স্থানীয় এক জনপ্রতিনিধি চোরদের বাঁচানোর জন্য জোর তদবির চালাচ্ছেন। এছাড়া জেলা পরিষদ থেকে পলাশীর রাজবাড়ী রাজ্জাকের স-মিল থেকে ৩০ পিচ ও মুড়াগাছা বাজারে মান্নানের স-মিল থেকে ৩২ পিচ মেহগনি কাঠ উদ্ধার করে। এই কাঠ মদনপুর গ্রামের হোসেনের ছেলে শামসুর রহমানের নেতৃত্বে কাটা হয়েছে, জেলা পরিষদ সূত্রে জানা যায় । জেলা পরিষদের চেয়ারমান সাইফুজ্জামান পিকুল জানান, খবর পেয়ে দ্রুত কাঠ আটকের ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














