মোংলা প্রতিনিধি : সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার প্রতিবাদ করায় বাবা মেয়েকে মারধর করে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা রাতে মোংলার বৈদ্যমারি বাজারে এ হামলায় শিকার হয় দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী গণি বেপারী (৬৩) এবং তার মেয়ে রহিমা বেগম (২৬)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় ৬জনকে অভিযুক্ত করে মোংলা থানায় অভিযোগ দেয়া হয়েছে। থানায় দেয়া লিখিত অভিযোগের মাধ্যমে জানা যায়, রবিবার সন্ধ্যা রাতে ৭টার দিকে বৈদ্যমারি বাজারে নাছিমা বেগমের দোকানের সামনে মৎস্য ব্যবসায়ী গণি বেপারী অপর মৎস্য ব্যবসায়ী মোঃ নজরুল বেপারী জেলেদের দিয়ে কেন সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরে এই নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ নজরুল বেপারী, মোঃ শহিদ বেপারী, মহিদ বেপারী, জাহিদ বেপারী, রহিম বেপারী বৈদ্যমারি আগলাদিয়া এবং মিলন বেপারী পিতা মোঃ নজরুল বেপারীসহ অজ্ঞাতনামা ৪/৫জন কেন বিষ প্রয়োগের কথা বললো সেকারনে মৎস্য ব্যবসায়ী গণি বেপারী এবং তার মেয়ে রহিমা বেগমের উপর হামলা চালায়। লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারপিটে আহত গণি বেপারী এবং তার মেয়ে রহিমা বেগমকে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের সম্পর্কে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন, বৈদ্যমারি বাজারের সংঘর্ষে আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে, তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে প্রতিপক্ষ মোঃ নজরুল বেপারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি। হামলার বিষয়ে জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, গণি বেপারীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















