শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা ঃ ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের দোলখোলা বাজারের হাফিজুর নামের এক ব্যাবসায়ীর দোকান ভাংচুর ও চেয়ার টেবিল ভেঙ্গে ক্যাশ বাক্সের ড্রয়ার থেকে ১ ল৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী সূত্রে জানা যায়, মাগুরাঘোনা দোলখোলা বাজারের ব্যাবসায়ী হাফিজুর রহমান (২৬) পিতা হযরত আলী সরদার। তার কীটনাশকের দোকানে বিকাশ এজেন্টের টাকা, ফেক্সি লোডের টাকা ১ ল ৫০ হাজার টাকা তার ক্যাশ বাক্সের ড্রয়ারে রাখা ছিল। এবং গত ৭ই জুন রাত আনুমানিক ৮ টার দিকে একই উপজেলার মালতিয়া গ্রামের শামীম ও মোফাজ্জেল হোসেন এর ছেলে আলমগীর, সহ অজ্ঞাত ১০/১২ জন লোক নিয়ে আমার দোকান ভাংচুর করে ক্যাশ টেবিলের ড্রয়ার থেকে ১ ল ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। আমি তাদের বাঁধা দিতে গেলে আমাকে বেধড়ক মারপিট করে ঘটনা স্থল ত্যাগ করে চলে যায়। আমি অজ্ঞান হয়ে পড়ি একই গ্রামের ইউছুপ , মুস্তাক, জাহিদসহ স্হ এলাকাবাসী উদ্ধার করে এমতাবস্থায় আমি সুস্থ হয়ে দেখি ড্রয়ারে টাকা নেই। সরেজমিনে গেলে স্থানীয় লোকজন এ প্রতিবেদক-কে জানায় । হাফিজুর একটা ভালো ছেলে সে কোন ঝুট-ঝামেলায় থাকে না। কোন ফ্যাসাদের ভিতরে তাকে আমরা কখনো দেখিনা । তাছাড়া আমরা জানি তার সারের দোকানে হালখাতা চলছে। তার এতগুলো টাকা খোয়া গেল আমরা এর বিচার চায়। মাগুরাঘোনা পুলিশ ক্যাম্প থেকে এ,এস,আই সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাবসায়ী হাফিজুর রহমান বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলার করার প্রস্তুতি চলছিল।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













