এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ৬ ব্যক্তির সকলকেই অফিসিয়ালি করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এরা সকলেই নিজ নিজ বাড়িতে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়েই সুস্থ হয়েছেন। শনিবার এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: জিয়াউর রহমান জানান, নাথপুর গ্রামের একই পরিবারের ৩ জন ও হিজলদি গ্রামের ১ জনের দ্বিতীয় দফায় ফলোআপ নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাদেরকে করোনামুক্ত ঘোষণা করা হয়। তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বলেন, চন্দনপুর ইউনিয়ন করোনামুক্ত হওয়ায় সকলেই ভীষণ খুশি। রোববার সদ্য করোনামুক্ত ৪ জনকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে। এই ৪ করোনামুক্ত ব্যক্তি হলেন: নাথপুর গ্রামের একই পরিবারের পল্লী চিকিৎসক আবুল কালাম ওরফে সালেহ, তাঁর স্ত্রী সালেহা ও ছেলে খালিদুর এবং হিজলদি গ্রামের ইব্রাহিম। এর আগে গত ১৪ জুন একই ইউনিয়নের দাঁড়কি গ্রামের মাজেদুল ও তাঁর স্ত্রী মিম করোনামুক্ত হন। উল্লেখ্য, গত ১৬ মে দাঁড়কি গ্রামের মাজেদুল (৩৬), ২০ মে তাঁর স্ত্রী মিম (২২), ২২ মে হিজলদি গ্রামের ইব্রাহিম (২১), ২৪ মে নাথপুর গ্রামের পল্লী চিকিৎসক আবুল কালাম (সালেহ), ২৭ মে তাঁর স্ত্রী সালেহা (৪০) ও ছেলে খালিদুর (২২) করোনায় আক্রান্ত হন। সব মিলিয়ে গোটা চন্দনপুর ইউনিয়নেরর ৬ জনই করোনামুক্ত হলেন। এদিকে চন্দনপুর ইউনিয়নের এই ৬ জন করোনামুক্ত হওয়ায় উপজেলায় ১৪ জনের মধ্যে আর করোনা আক্রান্ত রইলেন ৮ জন।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...














