এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ৬ ব্যক্তির সকলকেই অফিসিয়ালি করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এরা সকলেই নিজ নিজ বাড়িতে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়েই সুস্থ হয়েছেন। শনিবার এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: জিয়াউর রহমান জানান, নাথপুর গ্রামের একই পরিবারের ৩ জন ও হিজলদি গ্রামের ১ জনের দ্বিতীয় দফায় ফলোআপ নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাদেরকে করোনামুক্ত ঘোষণা করা হয়। তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বলেন, চন্দনপুর ইউনিয়ন করোনামুক্ত হওয়ায় সকলেই ভীষণ খুশি। রোববার সদ্য করোনামুক্ত ৪ জনকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে। এই ৪ করোনামুক্ত ব্যক্তি হলেন: নাথপুর গ্রামের একই পরিবারের পল্লী চিকিৎসক আবুল কালাম ওরফে সালেহ, তাঁর স্ত্রী সালেহা ও ছেলে খালিদুর এবং হিজলদি গ্রামের ইব্রাহিম। এর আগে গত ১৪ জুন একই ইউনিয়নের দাঁড়কি গ্রামের মাজেদুল ও তাঁর স্ত্রী মিম করোনামুক্ত হন। উল্লেখ্য, গত ১৬ মে দাঁড়কি গ্রামের মাজেদুল (৩৬), ২০ মে তাঁর স্ত্রী মিম (২২), ২২ মে হিজলদি গ্রামের ইব্রাহিম (২১), ২৪ মে নাথপুর গ্রামের পল্লী চিকিৎসক আবুল কালাম (সালেহ), ২৭ মে তাঁর স্ত্রী সালেহা (৪০) ও ছেলে খালিদুর (২২) করোনায় আক্রান্ত হন। সব মিলিয়ে গোটা চন্দনপুর ইউনিয়নেরর ৬ জনই করোনামুক্ত হলেন। এদিকে চন্দনপুর ইউনিয়নের এই ৬ জন করোনামুক্ত হওয়ায় উপজেলায় ১৪ জনের মধ্যে আর করোনা আক্রান্ত রইলেন ৮ জন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













