ঝিকরগাছা সংবাদদাতা : গতকাল রবিবার ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ কার্যক্রম বিষয়ে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর অর্থায়নে,বে-সরকারী কনসালটিং ফার্ম মাকর্স কর্পোরেশন, ঢাকার সহযোগিতায় ও সিভিল সার্জন অফিস,যশোরের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান। এ্যাডভোকেসী সভায় যশোর সদর উপজেলার ২৫ জন শিক্ষার্থীর অভিভাবক অংশগ্রহণ করেন। সভায় ছাত্র-ছাত্রীদের,দাঁত ও মুখের যতœ, ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা,নিরাপদ খাদ্যাভাস,তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কূফল ও করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জনাব মোঃ গিয়াস উদ্দিন,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার,সিভিল সার্জন অফিস,যশোর ও জনাব গণপতি বিশ^াস,স্যানিটারী ইন্সপেক্টর, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর ।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














