মালেকুজ্জামান কাকা, যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে শত্রুতা করে বৃষ্টির পানি প্রবাহের পথ বন্ধ করায় জলাবদ্ধতায় আটকে পড়া একটি পরিবার অবশেষে একজন এএসআই এর হস্তেেপ মুক্ত হয়েছে। উপজেলার কুমরী গ্রামের পূর্ব পাড়ায় ইয়াছিন আলীর পরিবারটি সাত দিন ধরে জলাবদ্ধতায় আটকে ছিল। বৃহস্পতিবার সকালে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে জলাবদ্ধ পানি নিষ্কাশণের ব্যবস্থা করে পরিবারটি মুক্ত করেন। জলাবদ্ধতায় আটকে থাকা ইয়াসিন আলীর স্ত্রী শরিফা খাতুন জানান, বর্ষাকালে তাদের উঠানের পানি দীর্ঘদিন ধরে মাখন দাসের আম বাগান দিয়ে নেমে যেত। গত বছর মাখন দাস তার আম বাগানে মাটি ফেলে উঁচু করায় পানি সেখান দিয়ে যেতে পারে না। এরপর এ বাড়ির পানি ইসলাম হোসেনের আম বাগানের ড্রেন দিয়ে নিষ্কাশণ হতো। কিন্তু কিছুদিন আগে ইসলাম হোসেন শত্রুতা করে তার আম বাগানের পানি নিষ্কাষণের ড্রেনটি জন্য বন্ধ করে দেন। এতে করে পরিবারটি টানা কয়েক দিনের বৃষ্টিতে উঠানে হাটু সমান পানি জমে জলাবদ্ধতায় আটকে পড়ে। গত এক সপ্তাহ ধরে পরিবারটি জলাবদ্ধতায় আটকে চরম দুর্ভোগে পড়ে। ইসলাম হোসেনের ছেলে রুহুল আমিন জানান, ইয়াসিন আলীর পরিবার পানিতে আটকে পড়লেও আমাদের কাছে না এসে অন্যদের কাছে বলেছে। বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সাইফুল ইসলাম জানান, কুমরী গ্রামের পূর্ব পাড়ায় ইয়াছিন আলীর পরিবারটি সাত দিন ধরে জলাবদ্ধতায় আটকে ছিল। ইসলাম হোসেনের আম বাগানের ড্রেন দিয়ে পানি নিষ্কাশণের ব্যবস্থা করে জলাবদ্ধতার সমস্যার নিরসন করা হয়েছে।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















