মালেকুজ্জামান কাকা, যশোর : যশোরের শার্শা উপজেলার বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল পাচার করে আনার সময় বিজিবির গুলিতে আল-আমিন (২৮) নামে একজন মাদক ব্যবসায়ী আহত হয়েছে। সে বিজিবির হেফাজতে যশোর ২৫০ শয্যা জেনারেল বা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার ভোরে পুটখালী সীমান্তে ঘটনাটি ঘটেছে। আল-আমিনের বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে। ঘটনাস্থল থেকে ৪৬ বোতল ফেনসিডিল ও ১ টি হাসুয়া উদ্ধার করেছে বিজিবি । পুটখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে চোরাচালানীরা বিজিবি ওপর হামলা চালায়। বিজিবি আত্মরাতে তাদের ওপর ২ রাউন্ড গুলি চালায়। এসময় মাদক ব্যবসায়ী আল-্আমিনের পায়ে গুলি লাগে। আল আমিনকে গত এপ্রিল মাসে ২৮ বোতল ফেন্সিডিলসহ পুটখালী বিজিবি আটক করে জেল হাজতে পাঠিয়েছিল। সে জামিনে এসে আবারো মাদক ব্যবসা শুরু করে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে চার টি মামলা আছে বলে বিজিবি জানিয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













