কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ গ্রাম আদালতের মাধ্যমেই নিজের জীবনের গতিপথ ফিরিয়ে এনেছে সাতক্ষীরার তালার নারায়ণ চন্দ্র সিংহ। সে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামের মৃত অনিল চন্দ্র সিংহের ছেলে। নারায়ন চন্দ্র সিংহ এখানে থেকে ২ বছর আগে একই গ্রামের এক জৈনিক ব্যাক্তির কাছে আট হাজার টাকা ধার দিয়েছিল। তবে এই ধার দেওয়ায় যেন তার বড় অন্যায় হয়ে দাঁড়িয়েছিল। কারন তার ধার দেওয়া টাকাটা অবশেষে গ্রাম আদালতের মাধ্যম দিয়েই ফেরৎ পেতে হয়েছিল। নারায়ণ চন্দ্র সিংহ ধার টাকা ফেরৎ পাওয়ায় জন্য তালার তেঁতুলিয়া ইউনিয়ন গ্রাম আদালতে মামলা করেন। পরবর্তীতে ২০১৮ সালের ২৩শে জুন তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বরদের নিয়ে গ্রাম আদালতে বসিয়ে নারায়ণ চন্দ্রের টাকা তার কাছে হস্তান্তর করেন। টাকা ফেরৎ পেয়ে নারায়ন তালার মদনপুর বাজারে পানের ব্যবসা শুরু করেন। সেখান থেকেই তার জীবনের গতিপথ ভিন্ন ধারায় প্রবাহিত হয়। আজ তিনি মদনপুর বাজারের একজন বিশিষ্ট পান ব্যবসায়ী। তিন পুত্র এবং স্ত্রীকে নিয়ে স্বচ্ছল একটি পরিবার তার। নারায়ণ চন্দ্র বলেন,আমি টাকা ফেরৎ পেয়ে পানের ব্যবসা শুরু করি। আস্তে আস্তে অল্প পুঁজিতে ব্যবসা করতে করতে আজ আমার একটা ভালো অবস্থান তৈরী হয়েছে। আমি এখন খুব ভালো ভাবে পরিবার নিয়ে দিনপাত করছি। এবিষয়ে তেঁতুলিয়া গ্রাম আদালত সহকারী শাহিনারা খাতুন জানান,দুই বছর আগে আমাদের গ্রাম আদালতের মাধ্যমে তার টাকাটা ফেরৎ দেওয়া হয়। সেখান থেকেই তিনি ব্যবসা শুরো করে ভালো অবস্থায় গিয়েছেন বলে আমি জানি। নারায়ণ চন্দ্র ছাড়াও আরো অনেক অসহায়,দরিদ্র,ভুক্তভোগী পরিবারকে গ্রাম আদালতের মাধ্যমে আমরা সহযোগীতা দিয়ে আসছি।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














