স্টাফ রিপোর্টার : যশোর জেলা মৎস্য অফিসের পক্ষ থেকে আজ বেলা দশটায় যশোর কালেক্টরেট পুকুরে পোনামাছ অবমুক্তকরনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এড মোশাররফ হোসেন ও যশোর জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, মৎস্যবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবহেলিত মৎস্যজীবী, মৎস্যচাষি, মৎস্য ব্যবসায়ীদের স্বার্থে ব্যাপক উন্নয়নমুলক কাজ করে যাচ্ছেন। বার্তা প্রেরক ঃঃ সাধন মল্লিক রনি, যুগ্ম আহবায়ক যশোর জেলা মৎস্যজীবী লীগ। প্রেস বিজ্ঞপ্তিঃ চৌগাছায় পুকুরে বিষ দিয়ে মাছধংসের প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানঃ চৌগাছা উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য দেব মিত্রের ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামের পুকুরে সাতলাখ টাকার মাছ বিষ দিয়ে ধংস করার প্রতিকার চেয়ে আজ বেলা ১২টায় যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন যশোর জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা। এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগের নেতা নারায়ণচন্দ্রবিশ্বাস, হাশেম আলী, নজরুল ইসলাম সহ অন্য নেতারা। স্মারকলিপি প্রদানকালে উপস্হিত সাংবাদিকদের জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা বলেন, ভয়াবহ করোনা ভাইরাসের এই কঠিন দুঃসময়ে তিনি মানুষের কাছ থেকে ধার দেনা করে পুকুরে গত ৯জুন ৮৫ হাজার পাবদা মাছের পোনা ছাড়েন। কিন্তু হঠাৎ করেই গত ১৭জুলাই রাতের বেলা পুকুরে বিষ দিয়ে ৭ লাখ টাকার মাছ ধংস করেছে দুষ্কৃতকারীরা। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও এখনো কোনো দুষ্কৃতিদের ধরা হয় নাই। এই ঘটনায় তিনি মারাত্মক মানষিক বিপর্যয়ের মধ্যে আছেন। এই বিষয়েে আমরা জেলা প্রশাসক মহোদয় সমীপে প্রতিকার চাই বার্তা প্রেরক, সাধন মল্লিক রনি, যুগ্ম আহবায়ক, যশোর জেলা মৎস্য জীবী লীগ ০১৭৪০৯৪৫০৩১
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















