ভ্রাম্যমান প্রতিনিধি, কেশবপুর ॥ কেশবপুরে জমি নিয়ে বিরোধ হামলা-লুটপাটের আসামী শাহিনুর আলম (৩৫) কে পুলিশ গতকাল গ্রেফতার করেছে। কেশবপুর থানায় মামলা সূত্রে জানাগেছে, উপজেলার মনোহরনগর গ্রামের মৃত আব্দুল গফুর মোড়লের দুই পূত্র শাহিনুর আলম ও মুরাদ হোসেনের সাথে প্রতিবেশি মৃত ঈমান আলী মোড়লের দুই পূত্র রফিকুল ইসলাম ও আলতাফ হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে ২৬/০৬/২০ তারিখ বিকালে শাহিনুর আলম ও মুরাদ হোসেন স্ব দল-বলে বাশের লাঠি, লোহার রড, ঠারালো দা ও তে-কালা-সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রফিকুল ইসলাম ও আলতাফ হোসেনের বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা চালায়। হামলায় রফিকুল ইসলাম রক্তাত্ত জখম হয়। হামলাকারীরা আলতাফ হোসেনের স্ত্রী সালেহা বেগমের গলায় থাকা ৩৮ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে তাকেও আহত করে। মারাতœক আহতাবস্থায় তাদেরকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রফিকুল ইসলাম বাদী হয়ে আসামীদের নামে থানায় একটি মামলা করেন। যার নং-১৫, তারিখ ২০-০৭-২০২০। এদিকে ২২ জুলাই বেলা ২ টা ৩০ মিনিটে থানার এস আই তাপস রায় গোপন সংবাদের ভিত্তিতে পাঁজিয়া বাজার থেকে মামলার আসামী শাহিনুর আলম (৩৫) কে গ্রেফতার করেছে।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...













