লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের(৬৫) মৃত্যু হয়েছে। সূত্র জানায়, স্থানীয় লোকজন রাস্তার পাশে অসুস্থ্য অবস্থায় পেয়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধকে গত শুক্রবার দুপুরে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। লোহাগড়া হাসপাতালের আবাশিক মেডিকেল অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ওই বৃদ্ধ শনিবার(২৯ আগষ্ট) সকাল ১০ টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। পরে পুলিশকে বিষয়টি জানিয়েছি। স্থানীয় যুবক লক্ষীপাশা গ্রামের শাহিন জানান, ওই বৃদ্ধের গোসল প্রক্রিয়া শেষে লক্ষীপাশা কেন্দ্রীয় গোরস্থানে দাফনের প্রস্তুতি চলছে। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, যদি স্বাভাবিক মৃত্যু হয় এবং বৃদ্ধের কোন পরিচয় না পাওয়া যায় তবে পৌর কর্তৃপক্ষ লাশ দাফনের ব্যবস্থা করবে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














