কপিলমুনি প্রতিনিধি ঃ মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটে কপিলমুনি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা ও অন্য ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সরকার নির্ধারিত মূল্যে খাদ্য সামগ্রী বিক্রয় করার পরামর্শ প্রদান করেন। পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চাউল ব্যবসায়ী স্বপন সাহাকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ১ হাজার টাকা ও জাকির হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর মালিক শেখ জাকির হোসেনকে ভোক্তা অধিকার সংরণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া চাউল ব্যবসায়ী আছির উদ্দিন ও ভোজ্য তৈল প্রস্তুত কল মালিক খায়রুল ইসলামকে পণ্যের গুনগতমান বজায় রেখে বাজারজাত করার জন্য নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, নিরাপদ খাদ্য পরিদর্শক ও সেনেটারী কর্মকর্তা উদয় কুমার মন্ডল, ভ্রাম্যমাণ আদালতের পেসকার দীপঙ্কর মল্লিক, পাইকগাছা থানা পুলিশের এসআই মোল্লা নাজির হোসেন, কনেস্টবল মোঃ আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক এস এম আব্দুর রহমান ও প্রবীর জয়।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...













