নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ-দশমিনা খালের উপর নির্মিত লোহার ব্রিজটি উপজেলা পরিষদের উদ্যোগে সংস্কার করা হচ্ছে। এই বিষয়ে দৈনিক যশোর পত্রিকায় খবর প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে উঠে। গত সোমবার থেকে ব্রিজটির মেরামত কাজ শুরু হয়। উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র থেকে জানা যায়,উপজেলায় ৮টি নতুন সেতু নির্মানের জন্য টেন্ডার দেয়া হলে শুধুমাত্র চরহোসনাবাদ-দশমিনা খালের উপর সেতুর নির্মান কাজের টেন্ডার দেয়া সম্ভব হয়নি। নতুন ব্রিজ নির্মানের জন্য এ্যাপ্রোচ সড়কের জমি না পাওয়ায় নির্মান কাজ স্থগিত হয়ে যায়। ব্রিজটির দুই পাশের জমি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এবং জমি না দেয়ার কারনে নতুন ব্রিজ নির্মান কাজে জটিরতা দেখা দেয়। সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিজটির বেহাল দশা এবং যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে সেতুটি শীর্ষক খবর ভাইরাল হয়ে যাওয়ায় উপজেলা পরিষদের উদ্যোগে সেতুটি মেরামতের উদ্যোগ নেয়া হয়। উপজেলা নির্বাহী প্রকৌশলী মকবুল আহমেদ জানান,স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে সেতুটি মেরামত কাজ শুরু করা হয়।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














